প্যাকেজ
সাতটি প্যাকেজ — সবার জন্য একটি ফ্রি ট্রায়াল, তারপর দোকানের জন্য তিনটি আর সেবার জন্য তিনটি। কোনটায় কী আছে, আর আপনারটা কোনটা।
দুটি আলাদা সিঁড়ি
দোকান আর সেবা একই জিনিস কেনে না। দোকান গ্রাহককে ক্যাটালগ দেখায়, ছবি মিলিয়ে পণ্য খুঁজে দেয়, অর্ডার নেয়। সেবা আপনার আপলোড করা ডকুমেন্ট থেকে উত্তর দেয় আর ক্যালেন্ডারে সময় বুক করে।
তাই প্যাকেজ দুই ভাগে। আপনি শুধু নিজের ব্যবসার ভাগটাই দেখবেন — সাইন আপের সময় যেটা বেছেছিলেন। নিচে যেগুলোর পাশে আলাদা করে কিছু লেখা নেই, সেগুলো দুই দিকেই আছে।
| দোকান | সেবা | |
|---|---|---|
| উত্তর আসে | আপনার পণ্যের ক্যাটালগ থেকে | আপনার আপলোড করা ডকুমেন্ট থেকে |
| যা নেয় | অর্ডার | বুকিং |
| গ্রাহকের পাঠানো ছবি | পণ্যের সাথে মিলিয়ে দেয় | — |
| Google Calendar | — | মিটিং বুক করে, লিংক পাঠায় |
ফ্রি ট্রায়াল
সবার জন্য একই, কারণ শুরুতে আপনি হয়তো এখনো ঠিক করেননি। একটি চ্যানেলে দিনে ৩০টি বট-উত্তর, আর সব ফিচার চালু — যাতে নিজের গ্রাহকদের সাথে বটটা কেমন করে দেখতে পারেন।
কোনো খরচ নেই, কার্ড লাগে না। শেষ হলে বট উত্তর দেওয়া বন্ধ করে, কিন্তু কিছুই মুছে যায় না — আপনার পণ্য, ডকুমেন্ট আর কথোপকথন সব থেকে যায়।
তিনটি ধাপ
দুই দিকেই একই তিনটি ধাপ, তাই একই ধাপের দোকান আর সেবা সমান আকারের ব্যবসা।
| Starter | Growth | Scale | |
|---|---|---|---|
| বট-উত্তর | ৩,০০০ / মাস | ১৫,০০০ / মাস | ৫০,০০০ / মাস |
| চ্যানেল | ১টি | তিনটিই | তিনটিই |
| ভয়েস মেসেজ | — | আছে | আছে |
| কমেন্টের উত্তর | — | আছে | আছে |
| নিজের AI key | — | — | আছে |
| অগ্রাধিকার সহায়তা | — | — | আছে |
| দোকানের জন্য | Starter | Growth | Scale |
|---|---|---|---|
| পণ্য | ৩০০ | ৩,০০০ | সীমাহীন |
| ছবি দেখে পণ্য মেলানো | — | আছে | আছে |
| ওয়েবসাইট ইমপোর্ট / মাস | ২০ | ২০০ | সীমাহীন |
| সেবার জন্য | Starter | Growth | Scale |
|---|---|---|---|
| Knowledge Base ডকুমেন্ট | ১০ | ৪০ | সীমাহীন |
| Google Calendar বুকিং | — | আছে | আছে |
| ওয়েবসাইট ইমপোর্ট / মাস | ২০ | ২০০ | সীমাহীন |
উত্তর কীভাবে গোনা হয়
একক হলো একটা গ্রাহক-মেসেজের জবাবে বটের একটা উত্তর। বাকি সব বিনামূল্যে:
| কী হলো | গোনা হয় |
|---|---|
| গ্রাহক লিখল, বট উত্তর দিল | ১ — উত্তরটা দুই-তিনটা বাবলে এলেও |
| গ্রাহক পরপর তিনটা মেসেজ পাঠাল, বট একবার উত্তর দিল | ১ |
| আপনি নিজে উত্তর দিলেন — ড্যাশবোর্ড, Messenger, Business Suite, WhatsApp বা Instagram থেকে | ০ |
| বট বন্ধ, বা ঐ চ্যাট manual-এ, আর গ্রাহক লিখল | ০ |
| আপনার পাঠানো ব্রডকাস্ট বা ফলো-আপ | ০ |
ফিচারগুলোর মানে
প্যাকেজে যে কথাগুলো লেখা, সহজ ভাষায়।
| কী করে | |
|---|---|
| বট-উত্তর | মাসে গ্রাহকের কতগুলো মেসেজের উত্তর বট দিতে পারবে — প্রতিটা উত্তরে একটা, যতগুলো বাবলই লাগুক। শেষ হয়ে গেলে মাস না ঘোরা পর্যন্ত বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত বট উত্তর দেওয়া বন্ধ রাখে। আপনার নিজের উত্তর কখনো গোনা হয় না। |
| চ্যানেল | কতগুলো Facebook পেজ, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বর যুক্ত করতে পারবেন। ওয়েবসাইটের চ্যাট উইজেট আলাদা — সেটা চ্যানেলের ঘর নেয় না। |
| ভয়েস মেসেজ | গ্রাহকের ভয়েস নোট শুনে বট উত্তর দেয়, লিখতে বলার বদলে। |
| কমেন্টের উত্তর | আপনার পোস্টের কমেন্টে উত্তর দেয়, আর দরকার হলে কথাটা ইনবক্সে নিয়ে যায়। |
| ব্রডকাস্ট ও ফলো-আপ | অনেকজনকে একসাথে একটা মেসেজ, আর চুপ হয়ে যাওয়া কাউকে মনে করিয়ে দেওয়া। দুটোই শুধু তাদের কাছে যায় যাঁরা গত ২৪ ঘণ্টায় আপনাকে লিখেছেন — এটা Meta-র নিয়ম, আমাদের নয়। |
| ওয়েবসাইট চ্যাট উইজেট | একই বট, আপনার নিজের ওয়েবসাইটে, এক লাইন কোডে। |
| নিজের AI key | নিজের Google বা OpenAI key-তে চালিয়ে AI-এর বিল নিজে দেওয়া। বেশি মেসেজ হলে কাজে লাগে। |
| দোকানের জন্য | কী করে |
|---|---|
| পণ্য | ক্যাটালগে কতগুলো পণ্য রাখতে পারবেন। বট এগুলো থেকেই উত্তর দেয়। |
| ছবি দেখে পণ্য মেলানো | গ্রাহক নাম না লিখে ছবি পাঠালে বট সেই পণ্যটা ক্যাটালগে খুঁজে বের করে আসল দামসহ বলে। |
| ওয়েবসাইট ইমপোর্ট | আপনার চালু দোকান বা WooCommerce/Shopify থেকে পণ্য টেনে এনে ক্যাটালগ ভরা — টাইপ না করে। |
| সেবার জন্য | কী করে |
|---|---|
| Knowledge Base ডকুমেন্ট | আপনার আপলোড করা ফাইল — দামের তালিকা, নিয়ম, সেবার বর্ণনা — যেগুলো থেকে বট উত্তর দেয়। |
| Google Calendar বুকিং | আপনি কখন ফাঁকা আছেন দেখে বট মিটিং বুক করে, Meet লিংক বানিয়ে পাঠিয়ে দেয়। |
| ওয়েবসাইট ইমপোর্ট | নিজের সাইটের পাতা টাইপ না করেই Knowledge Base-এ নিয়ে আসা। |
প্যাকেজ বদলানো
- ১ড্যাশবোর্ডে Billing খুলুন। শুধু আপনার ব্যবসার প্যাকেজগুলোই দেখবেন।
- ২একটি বেছে নিয়ে দেখানো নম্বরে bKash, Nagad বা Rocket-এ টাকা পাঠান।
- ৩ট্রানজেকশন আইডি লিখুন। আমরা মিলিয়ে দেখি — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে — তারপর প্যাকেজ চালু হয়।